কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি ১৪ মার্চ থেকে শুরু

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৭, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ঈদুল ফিতরের ছুটিতে বাসের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে ১৪ মার্চ থেকে। ২৫ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত মোট ৭ দিনের টিকিট অগ্রিম বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এই দিন থেকে যাত্রীরা একইসাথে অনলাইন এবং কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন। তবে, এবার কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রি করবে। ফলে যাত্রীরা দুইভাবে টিকিট সংগ্রহ করতে পারবেন।

তিনি আরও জানান, বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি কোনো ভাড়া নেওয়া যাবে না। এই নির্দেশনা সব মালিকদের দেওয়া হয়েছে।

এছাড়া, ঈদের সময় মালিক সমিতির মনিটরিং টিম টার্মিনালে উপস্থিত থাকবে। নিরাপত্তার স্বার্থে নাইট কোচগুলোতে ভিডিও রেকর্ডিং করার পর গাড়ি ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে।