কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাকবিতণ্ডা ও হট্টগোল

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৭, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি চলাকালে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মধ্যে হট্টগোল হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিলের শুনানি চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। শুনানির এক পর্যায়ে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে উপস্থিত সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে ব্যাখ্যা চান কমিশন।

তারা ব্যাখ্যা দিতে থাকেন। ব্যাখ্যাগ্রহণের শেষ দিকে আপিল শুনানি দুপুরে আধা ঘণ্টার জন্য বিরতি দেয় কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন আসন ত্যাগ করার পরপর মঞ্চের সামনে আপিলের পক্ষে-বিপক্ষের আইনজীবীরা জড়ো হতে থাকেন। এ সময় তারা বাদানুবাদে জড়িয়ে পড়েন।

এর মধ্যে উপস্থিত থাকা ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু সেখানে উপস্থিত বিরোধীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন (দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে মিন্টুর মনোনয়নপত্র বাতিলের শুনানি ছিল)।

পরে অন্য এক আপিলের শুনানির জন্য অডিটরিয়ামে উপস্থিত কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) উত্তেজিত হয়ে পড়েন।