কুমিল্লাসোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের নেউত হোভাভ শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, রাসায়নিক ঝুঁকিতে সতর্কতা

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেউত হোভাভ শিল্প এলাকায় অবস্থিত একটি রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার সংঘটিত এ হামলায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ। হামলার লক্ষ্যবস্তু ছিল বিরশেবা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শিল্পাঞ্চলটি।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঝুঁকি এড়াতে নেউত হোভাভ এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে এবং দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।

ফসল সুরক্ষা সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আদামা জানিয়েছে, হামলার শিকার কারখানাটি তাদের মাখতেশিম প্ল্যান্ট। তাদের দাবি, একটি ক্ষেপণাস্ত্র বা এর ধ্বংসাবশেষের আঘাতে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

.