কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলে ১৪০টিরও বেশি রকেট ও ড্রোন হামলা

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৩, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে উত্তর ইসরাইলে ১৩০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। বারবার সাইরেন বাজানোর কারণে অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে আসেন।

এছাড়াও, একদিনে ইসরাইলে ১০টি ড্রোন হামলা হয়েছে, যার মধ্যে ছয়টি লেবানন থেকে, তিনটি ইরাক থেকে এবং একটি উৎস চিহ্নিত করা যায়নি। সামরিক বাহিনী সাতটি ড্রোন আটক করেছে।

শনিবার (২ নভেম্বর) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে মধ্য ইসরাইলে একটি বাড়িতে রকেট হামলা হয়, যা আটকাতে কোনো সংস্থা সক্ষম হয়নি। এই হামলায় ১১ জন আহত হয়েছেন। আইডিএফ বলেছে, তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে।

এছাড়া, হাইফার দক্ষিণে বিনয়ামিনা এলাকায় হিজবুল্লাহর ড্রোনকে বাধা দিতে সক্ষম হয়েছে ইসরাইলি বিমান বাহিনীর হেলিকপ্টার। সামাজিক মাধ্যমে পোস্ট করা ফুটেজে ড্রোনটিকে গুলি করার মুহূর্ত দেখা গেছে।

বছরের শুরু থেকে ইসরাইলের অভ্যন্তরে আক্রমণকারী ড্রোনগুলো সবচেয়ে শক্তিশালী হুমকি হিসাবে আবির্ভূত হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর নতুন তথ্য অনুযায়ী, গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলে প্রায় ১,৩০০ বার ড্রোন হামলা হয়েছে, যা লেবানন, গাজা, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং ইরান থেকে এসেছে।

আইডিএফ জানিয়েছে, এসব হামলা থেকে ২৩১ ড্রোন ইসরাইলে আঘাত হানে, কিছু ক্ষেত্রে হতাহত এবং উন্মুক্ত এলাকায় বিস্ফোরিত হলেও ক্ষতির কারণ হয়েছে।