কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংসের দাবি ইরানের

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১০, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

আইআরজিসির জনসংযোগ দফতরের মতে, হা’এলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ইসরাইলের বিমান ঘাঁটিগুলোর সঙ্গে যুদ্ধবিমানের যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র। তাদের দাবি, আইআরজিসির এয়ারোস্পেস ফোর্সের ড্রোন হামলায় একটি বিশেষ অভিযানে কেন্দ্রটি ধ্বংস করা হয়েছে।

আইআরজিসির বক্তব্য অনুযায়ী, এই স্থাপনাটি ইসরাইলের যুদ্ধবিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো।

এদিকে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের মধ্যাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনায় হামলা চালিয়েছে। 

হিজবুল্লাহর মতে, তারা গত সোমবার ভেলি অব এলাহ বা এলাহ উপত্যকায় অবস্থিত ইসরাইলের কমিউনিকেশনস ও সাইবার ডিফেন্স ডিভিশনের স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে নির্ভুল ক্ষেপণাস্ত্রের একাধিক আঘাত হানে।

গোষ্ঠীটি জানায়, এই স্থাপনাটি লেবানন সীমান্ত থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত। হিজবুল্লাহ বলেছে, এই হামলা চালানো হয়েছে ইসরাইলের সাম্প্রতিক হামলার জবাবে, যেখানে ইসরাইলি বাহিনী লেবাননের বহু শহর ও জনপদ, এমনকি বৈরুত শহরের দক্ষিণ উপশহরেও আঘাত করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক আগ্রাসন শুরু করে। হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক অভিযান চালাচ্ছে।

এতে ইসরাইল তথা দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধারাবাহিক আক্রমণ অব্যাহত রয়েছে। 

.