ইরানকে ঘিরে চলমান সংঘাতের ব্যয়ভার বহনে উপসাগরীয় আরব দেশগুলোর অংশগ্রহণ চাওয়ার বিষয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই আহ্বান জানাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউস।
সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যুদ্ধের ব্যয় ভাগাভাগি নিয়ে আরব দেশগুলোর সম্পৃক্ততা একটি সম্ভাব্য পরিকল্পনা হিসেবে বিবেচনায় রয়েছে। যদিও তিনি এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি, তবে ট্রাম্পের আগ্রহের কথা উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির ধারাবাহিকতায় এ উদ্যোগ নিতে পারেন। তার ধারণা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা থেকে সংশ্লিষ্ট দেশগুলোও সুবিধা পায়, তাই ব্যয়ের দায়ভারও তাদের বহন করা উচিত।
তবে এ ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর কী প্রভাব পড়বে, তা নিয়ে ইতোমধ্যে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।


.
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।












