মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে China। এ লক্ষ্যেই দেশটির মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত Zhai Jun সফর করছেন Saudi Arabia।
সফরকালে তিনি সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে BBC। বৈঠকে উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে Saudi Arabia–এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বেইজিং প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
ঝাই জুন বলেন, চীন রিয়াদের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার। সফরের সময় তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী Faisal bin Farhan Al Saud–এর সঙ্গেও বৈঠক করেন এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বর্তমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চীনের এই দূত বলেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করা জরুরি। একই সঙ্গে বেসামরিক নাগরিক বা সামরিক নয় এমন স্থাপনায় যেকোনো হামলার নিন্দা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বেইজিং।
এর আগে Iran–এর নতুন সর্বোচ্চ নেতা Mojtaba Khamenei–কে লক্ষ্য করে Israel ও United States–এর সম্ভাব্য কোনো পদক্ষেপেরও বিরোধিতা করে চীন।
সোমবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র Guo Jiakun বলেন, কোনো অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।
তিনি আরও উল্লেখ করেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন ইরানের সংবিধান অনুযায়ী দেশটির অভ্যন্তরীণ বিষয় এবং এ সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র ইরানেরই।


.












