কুমিল্লাসোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে হামলা আরো জোরদারের ঘোষণা নেতানিয়াহুর

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার আগামী দিনগুলোতে তেহরানের ওপর বিমান হামলা জোরদার করার অঙ্গীকার করে ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে অভিযানে সামরিক বাহিনী তাদের ‘পূর্ণ শক্তি’ মোতায়েন করেছে।

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশ দিয়েছি… আমাদের বাহিনী এখন তেহরানের কেন্দ্রস্থলে তীব্র শক্তি নিয়ে আঘাত হানছে এবং আগামী দিনগুলোতে এটি আরো বৃদ্ধি পাবে।’

তিনি বলেন, ‘আমরা এমন এক অভিযানে নিয়োজিত আছি, যেখানে আইডিএফ (সামরিক বাহিনী) আমাদের অস্তিত্ব ও ভবিষ্যৎ নিশ্চিত করতে অতীতের যেকোনো সময়ের তুলনায় পূর্ণ শক্তি মোতায়েন করছে।’

.