কুমিল্লাসোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩২ দিন পর উৎপাদনে ফিরল ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৬, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

গ্যাস সংকটের কারণে এক মাস দুই দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।

সোমবার বেলা ১২টা থেকে কারখানাটির সার উৎপাদন শুরু হয় বলে বিকালে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন)

তিনি বলেন, “সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালুর প্রক্রিয়া শুরু হয়।”

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কারখানাটি পুরোপুরি গ্যাসনির্ভর। গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এ পরিমাণ সার উৎপাদন ব্যাহত হচ্ছিল।

এদিকে গত ১ এপ্রিল পর্যন্ত কারখানাটিতে মোট ২৮ হাজার ৯৪৮ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

.