চীন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের তীব্র উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এর সঙ্গে এক ফোনালাপে বলেন, “বলপ্রয়োগ কখনোই স্থায়ী সমাধান আনতে পারে না; বরং নতুন সমস্যা এবং দীর্ঘমেয়াদি গুরুতর পরিণতি ডেকে আনে।” তিনি আরও বলেন, সামরিক শক্তির আসল সার্থকতা যুদ্ধক্ষেত্রে নয়, বরং যুদ্ধ প্রতিরোধে নিহিত।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানে চলমান হামলা-পাল্টা হামলায় আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক শেয়ার বাজারেও বড় ধস নেমেছে। ওয়াং ই গঠনমূলক ভূমিকা রেখে পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মধ্যপ্রাচ্যে গত মঙ্গলবার তেহরান, বৈরুত, মানামা, আবুধাবি, দোহা ও কুয়েতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ও চার ডজনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলায় এখন পর্যন্ত প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওমান, ফ্রান্স ও রাশিয়ার সঙ্গে ইরান সংকট নিয়ে আলোচনা করেছেন এবং উপসাগরীয় দেশগুলোকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এখন পর্যন্ত সরাসরি কোনও আলাপ হয়নি।
চীন বিশ্বাস করে, আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা কেবল সংলাপ ও কূটনৈতিক মাধ্যমে সমাধান করা সম্ভব।












