মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলতি বছরের শুরুতে কুর্দিদের মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই অস্ত্র শেষ পর্যন্ত নির্ধারিত গন্তব্যে পৌঁছেনি বলে ধারণা তার।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের সহায়তার উদ্দেশ্যে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র পাঠানো হয়েছিল। তবে তিনি ইঙ্গিত দেন, কুর্দি গোষ্ঠীই এসব অস্ত্র নিজেদের কাছে রেখে থাকতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে একই সময়ে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে বড় ধরনের হামলা চালানো হতে পারে।
তবে এর কিছুক্ষণ পরই তিনি কূটনৈতিক সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রয়েছে এবং দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।
অন্যদিকে ইরান এ ধরনের কোনো আলোচনার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে। ফলে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।














