ইন্ডিয়ান আইডল সিজন-থ্রি’র বিজয়ী প্রশান্ত আর নেই। গানের পাশাপাশি অভিনয় দিয়েও দর্শকের মন জয় করেছিলেন তিনি।
নতুন বছরের শুরুতেই বিনোদন জগতে নেমে এলো শোকের ছায়া। ইন্ডিয়ান আইডল সিজন-থ্রি’র বিজয়ী প্রশান্ত আর নেই। গানের পাশাপাশি অভিনয় দিয়েও দর্শকের মন জয় করেছিলেন তিনি। ইয়নের প্রতিবেদনেজানা যায় শনিবার (১১ জানুয়ারি) নয়াদিল্লির নিজ বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। নির্মাতা রাজেশ ঘাটানি এবং প্রশান্তের ঘনিষ্ঠ বন্ধু অমিত পল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই প্রশান্ত তামাংয়ের মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত তার মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়নি। জানা গেছে, অরুণাচল প্রদেশে একটি লাইভ পারফরম্যান্স শেষে সম্প্রতি দিল্লিতে ফিরেছিলেন তিনি।ইন্ডিয়ান আইডল বিজয়ী ও ‘পাতাল লোক’ অভিনেতা প্রশান্ত আর নেই
ইন্ডিয়ান আইডল সিজন-থ্রি’র বিজয়ী প্রশান্ত আর নেই। গানের পাশাপাশি অভিনয় দিয়েও দর্শকের মন জয় করেছিলেন তিনি।
নতুন বছরের শুরুতেই বিনোদন জগতে নেমে এলো শোকের ছায়া। ইন্ডিয়ান আইডল সিজন-থ্রি’র বিজয়ী প্রশান্ত আর নেই। গানের পাশাপাশি অভিনয় দিয়েও দর্শকের মন জয় করেছিলেন তিনি। ইয়নের প্রতিবেদনেজানা যায় শনিবার (১১ জানুয়ারি) নয়াদিল্লির নিজ বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। নির্মাতা রাজেশ ঘাটানি এবং প্রশান্তের ঘনিষ্ঠ বন্ধু অমিত পল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই প্রশান্ত তামাংয়ের মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত তার মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়নি। জানা গেছে, অরুণাচল প্রদেশে একটি লাইভ পারফরম্যান্স শেষে সম্প্রতি দিল্লিতে ফিরেছিলেন তিনি।