কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করেনি : এস এম জিলানী

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হোক এটা বিএনপি কখনো চায় না। বিএনপি কখনোই বিরাজনীতিকরণের রাজনীতি করে না। বিএনপি গণতন্ত্রেকে বিশ্বাস করে। যে গণতন্ত্রে অনেক রাজনৈতিক দল থাকবে।

অনেক পথ ও মতের মানুষ থাকবে। অনেক সমালোচনা থাকবে। সব কিছু গ্রহণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যেতে চায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে পৌর বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. না হয়েও পদবি ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ

 

এস এম জিলানী বলেন, ‘আপনারা জানেন, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে বিএনপি যোগদান করেনি। এ জন্য একটি দল বিএনপিকে আওয়ামী লীগ ও ভারতের দালাল বলেছিল। বিএনপি আন্দোলনে না যাওয়া সত্যেও ইন্টেরিয়াম গভমেন্ট তাদের ক্ষমতা বলে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল।’

তিনি আরো বলেন, ‘আমি আগেও এ আসন থেকে দুবার নির্বাচন করেছিলাম।

কিন্তু ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারি নাই। তখন ভোট চাইবার কোনো পরিবেশ ছিল না। এখন একটি পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবর্তিত পরিবেশের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন।

জামালপুরে মোট ভোটকেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ

জামালপুরে মোট ভোটকেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ

 

উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না। আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সর্ব প্রথম মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করব।’

পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।