কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আসামের আকাশ থেকে ‘হারিয়ে গেল’ ভারতের যুদ্ধবিমান

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৫, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান রাডার থেকে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন গুয়াহাটির প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা (পিআরও)। বিমানটির অবস্থান নির্ধারণে ইতোমধ্যে অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে বলেও জানান তিনি

প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৫ মার্চ) ৪.৫ প্রজন্মের এই যুদ্ধবিমানটি আসামের কার্বি আংলং জেলায় একটি প্রশিক্ষণ উড্ডয়ন পরিচালনার সময় সন্ধ্যা প্রায় ৭টার দিকে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে এবং স্থানীয় বাসিন্দারা একটি জোরালো বিস্ফোরণের শব্দও শুনেছেন।

তবে এখন পর্যন্ত ভারতীয় বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

এদিকে বিমানটির পাইলটও নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে বের করতে বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

.