রাশেদ হোসাইন:
নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আশিরপাড়ে অবস্থিত আশিরপাড় উদীয়মান সূর্য তরুণ একাদশ ক্লাব-এর আয়োজনে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গত ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ, সমাজসেবক ও শিল্পপতি মোঃ দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গোলাপ হোসেন, জোড্ডা পশ্চিম ইউনিয়নের যুবনেতা জাকের হোসেন আমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফাজ উদ্দিন সোহেল, কুমিল্লা লালমাই রুপালি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আহসান উল্লাহ মজুমদার, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের প্রভাষক মুনছুর আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবক আহসান উল্লাহ মিয়াজী, আই আর টিভি নিউজ বাংলার চেয়ারম্যান রাশেদ হোসাইন এবং মাওলানা খুরশিদ আলম প্রমুখ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ডা: শাহজাহান মজুমদার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ এস.সি. রিয়াদ।












