কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!


রাশেদ হোসাইন:

নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড পুজকরায় অবস্থিত আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজ-এর শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল গত ২ মার্চ, রোববার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজের চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জনাব ওমর ফারুক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজের এমডি আবু তৈয়ব তাহমিদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার জনাব কামরুল হাসান মাসুম, আহসান হাবীব, মার্কেটিং অফিসার সাখায়েত হোসেন, শেয়ার হোল্ডার তানবীর হোসেন, রাকিব হোসেন, ফরহাদ হোসেন, মার্কেটিং হেড মাহমুদুল হাসান, এবং শেয়ার হোল্ডার তারেক হোসেন।

এছাড়াও নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল আহ্বায়ক প্রত্যাশী মাহফুজুর রহমান, নুর মোহাম্মদ জোনায়েদ হোসেন এবং রুবেল হোসেন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। অতিথিরা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন সবাই।

আল মামুন কনজিউমার ফুডস্ এন্ড বেভারেজের এই উদ্যোগ স্থানীয় ব্যবসা ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথি ও স্থানীয়রা।