কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ, মার্কিন রণতরী লক্ষ্য করে আগ্রাসীভাবে ছুটে যাচ্ছিলো সেটি। বুধবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সেখান থেকে উড্ডয়ন করা ‘এফ-৩৫’ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করে ড্রোনটি। রণতরী ও সেখানে থাকা মার্কিন সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে আত্মরক্ষার স্বার্থে নেয়া হয়েছে এ পদক্ষেপ। 

কোনো মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি কিংবা কোনো সেনাসদস্য আহতের ঘটনা হয়নি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান। একইদিন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে হয়রানির অভিযোগও করেছে ওয়াশিংটন। পরে সামরিক সহায়তায় পরিস্থিতি শান্ত হয় এবং নিরাপদে প্রণালী পাড়ি দেয় ট্যাংকারটি।