কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আয়োজকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ অভিনেত্রী হানিয়ার

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৭, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক নজরকাড়া শো করে দর্শকদের মন ছুঁয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ইতোমধ্যে তিনি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। শিল্পীর ভক্তরাও অপেক্ষায় থাকেন তার নানা ধরনের অনুষ্ঠান উপভোগ করার জন্য।

অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘কভি ম্যায় কভি তুম’ টিভি সিরিয়ালে অভিনয় করতে, যা দর্শকদের মাঝে প্রশংসিত হয়েছিল। সম্প্রতি হানিয়া আমেরিকার ডালাসে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন, যেখানে তার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তাকে সেই মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয়।

অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলে হানিয়া জানান, তার ম্যানেজার এবং তাকে গালিগালি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “এটা সকলেরই জানা, আমি আমার ভক্তদের ভালোবাসি এবং সম্মান করি। ডালাস ইভেন্টে যাঁরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী এইভাবে সবকিছু বন্ধ করে দেওয়ার জন্য।”

সেদিনের ঘটনা ব্যাখ্যা করে অভিনেত্রী জানান, ভিড়ের মধ্যে সবাই তার ছবি তুলছিল এবং ভিডিও করছিল। সেই সময় তিনি শুনতে পান, অনুষ্ঠানের একজন কর্মকর্তা তার ম্যানেজারকে গালাগাল করছেন। কী কারণে এমন দুর্ব্যবহার, তা জানার জন্য তিনি ছুটে গিয়েছিলেন। তিনি মনে করেছিলেন, এমন আচরণ কখনও কারো সঙ্গে করা উচিত নয়। তাই মন খারাপ করে তিনি ব্যাকস্টেজে চলে যান।

এরপর আয়োজকরা সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। কিছুক্ষণ অপেক্ষার পর, ব্যাকস্টেজেই ভক্তদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় হানিয়াকে। তার পরেই একঝলক তাকে দেখতে ছুটে আসেন আরও ভক্তরা। যা দেখে আয়োজকরা চটে গিয়ে অভিনেত্রীর নাম ধরে ডাকা শুরু করেন। এক সময় চিৎকার করে ভক্তদের বেরিয়ে যেতে বলেন এবং সরাসরি আক্রমণ করেন হানিয়াকে।

কোনও মহিলার সঙ্গে এমন আচরণ দেখে স্তম্ভিত হানিয়া বলেন, “আমরা নারীরা শুধু পুরুষ-শাসিত সমাজের অংশ, এবং এমন ধরনের আচরণ কখনও কোনো নারীর সঙ্গে করা উচিত নয়।”

তবে সেদিনের ঘটনায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন হানিয়া। তিনি বলেন, “আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমাপ্রার্থী। আপনাদের প্রত্যেককে খুব ভালোবাসি। আমি দুঃখিত যে এইভাবে সবকিছু শেষ করতে হলো।”