ডেস্ক রিপোর্ট:
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা অহনা রহমান পরবর্তীতে ছোটপর্দা ও বড়পর্দায় নিজের প্রতিভার ছাপ রাখেন। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন এই অভিনেত্রী।
তবে কাজ করতে গিয়ে সিন্ডিকেটের মুখোমুখিও হতে হয়েছে অভিনেত্রীকে। যদিও তিনি সিন্ডিকেট মেন্টেইন করেন না। কারো হক মেরে খাওয়ার অভ্যাস তার নেই, এমনটাই ভাষ্য অভিনেত্রীর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অহনা।
সিন্ডিকেট মেন্টেইন না করলে ওটিটিতে কাজ পাওয়া কঠিন, উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে অহনা বলেন, ‘কথা সত্যি। সিন্ডিকেট আছে। সিন্ডিকেটের সাথে লিয়াজু মেন্টেইন না করলে হয় না। সেটা আমি করিনি।
এখন যেহেতু কাজ ছেড়ে বিজনেসের দিকে গেলাম, বিজনেসেও দেখি এরকম ঘটে।’












