সংযুক্ত আরব আমিরাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে United Arab Emirates Ministry of Defence।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি জানান, সাম্প্রতিক কয়েক দিনে ইরান থেকে আমিরাতের দিকে মোট ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে এর বড় অংশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা সম্ভব হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিক্ষেপ করা ১৭২টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয় এবং ১৩টি সমুদ্রে গিয়ে পড়ে। মাত্র একটি ক্ষেপণাস্ত্র আমিরাতের ভূখণ্ডে আঘাত হানে। এছাড়া আটটি ড্রোন ও আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়।
হামলায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে আমিরাত সরকার। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত পর্যায়ে রয়েছে বলেও দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মুখপাত্র আল হুমাইদি বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর যেকোনো আঘাত কঠোরভাবে মোকাবিলা করা হবে। প্রয়োজন হলে আগ্রাসনের জবাবে সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার সংযুক্ত আরব আমিরাত সংরক্ষণ করে।
উল্লেখ্য, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে।












