কুমিল্লাশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমরা এখনো শিখছি, এখনো বড় হচ্ছি, বলছেন বাংলাদেশের কোচ

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৫, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের ম্যাচ শেষ হলেই সংবাদ সম্মেলনে একটা কথা প্রায়ই শোনা যায়। তা হচ্ছে— আমরা এখনো শিখছি। সংবাদ সম্মেলনে আসা কোচ বা খেলোয়াড়ের মুখের অবয়ব পরিবর্তন হলেও ‘এখনো শিখছি’ ‘ভুল থেকে শিক্ষা নেব’ এমন বক্তব্যে সব সময়ই ঠিক থাকত।

বর্তমান কোচ ফিল সিমন্সের মুখেও একই কথা শেনা গেল।

তবে দলের সঙ্গে শ্রীলঙ্কায় থাকা কোচের মন্তব্য কোনো ম্যাচের হার নিয়ে নয়, সংস্করণ নিয়ে। বাংলাদেশ এখনো টেস্ট শিখছে বলে জানিয়েছেন তিনি। আগামী ১৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার আগে এমনটিই জানিয়েছেন বাংলাদেশের কোচ।

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যেকার গল টেস্ট দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর শুরু হচ্ছে।

২০২৫-২৭ চক্রের শুরুর প্রথম টেস্ট। এ চক্রে বাংলাদেশ কেমন করবে তা জানতে চাওয়া হলে সিমন্স বলেছেন, আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। সর্বশেষ টেস্টে আমাদের জুটি ছিল, দেখেছি কিভাবে ব্যাটিং করতে হয়। তবে আমরা চিন্তিত নই। আমরা এখনো শিখছি, এখনো বড় হচ্ছি।

দলে অনেক নতুন ক্রিকেটার এসেছে যাদের ম্যাচ খেলার সংখ্যা কম বলে জানিয়েছেন সিমন্স। ওয়েস্ট ইন্ডিয়ান কোচ বলেছেন, আমাদের অনেক নতুন খেলোয়াড় আছে। যারা খুব বেশি টেস্ট খেলেনি। টেস্টে আমরা আরো শিখছি।

টেস্ট ক্রিকেট বাংলাদেশের অভিষেক ২০০০ সালে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ২৫ বছরে সব মিলিয়ে ১৫২ টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ২৩ জয়ের বিপরীতে হারের সংখ্যা ১১১। বাকি ১৮ টেস্ট ড্র। এত বছর ধরে ক্রিকেটের আদি সংস্করণ খেললেও বাংলাদেশের পারফরম্যান্স কোচ সিমন্সকে যেন বাধ্য করেছে এখনো শিখছি এটা বলতে। অর্থাৎ, শেখার যে শেষ নেই তার জ্বলন্ত উদাহরণ যেন বাংলাদেশ।

সূত্র: কালের কন্ঠ