কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব চান তাজুল ইসলাম

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১১, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে যে কোনো কাজ করার জন্য প্রস্তুত। তবে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে চলমান কাজগুলো শেষ করতে পারব।

আগের মন্ত্রিসভায় তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের পাশাপাশি তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে, দেশের তৃণমূল পর্যন্ত আমূল পরিবর্তন করা সম্ভব।

তিনি বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে যে কোনো কাজ করার জন্য আমি প্রস্তুত। তবে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে চলমান কাজগুলো শেষ করব।

উল্লেখ্য, নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বঙ্গভবনে শপথ নেবেন। এরপর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথের পর দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী।

ইতোমেধ্যই দ্বাদশ সংসদে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বুধবার (১০ জানুয়ারি) রাতে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।