ইসতিয়াক আহমেদ
সরকার পতনে বিএনপির সাথে যারা একসাথে আন্দোলনে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করবো। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং প্রশাসনের ক্ষমতার ভারসাম্যতা ফিরিয়ে আনবো। বিএনপির ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ২৭ দফার ব্যাখ্যার কর্মশালায় এইসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
রবিবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রসিদ ইয়াছিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ।
কর্মশালায় তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় নির্বাচন নির্দলীয় সরকার অধীনে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার বিশৃঙ্খল করে রেখেছে। আমরা তাদেরকে শৃঙ্খলতায় মধ্যে নিয়ে আসবো। কোন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না সেইটা বাস্তবায়ন করা হবে। আমাদের বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। জুডিসিয়াল কমিশন গঠন করে বিচার ব্যবস্থা সাজাবো।
এই সময় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেখ মুন্সি প্রমুখ












