কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ১০, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

আজ থেকে ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের রায় স্থগিত করে এ আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।

এর আগে সোমবার জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। ওইদিন সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক যখন শুনানির জন্য দাঁড়ান, তখন আপিল বিভাগ প্রথমেই বলেন, এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া দরকার। তাই, বিষয়টি ফুল কোর্টে বসে শোনা হবে।

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২ ডিসেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এ তথ্য জানান।

২০২০ সালের ১০ মার্চ, জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায় দেয়, যেখানে বলা হয়, ‘জয় বাংলা’ হবে বাংলাদেশের জাতীয় স্লোগান এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতে বলা হয়। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিট দায়ের করেন।