আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর মো.জাহাঙ্গীর আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে স্টেশনের ১নম্বর প্লাটফর্মের পকেটগেট থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৮০ বছর।
তিনি আরও বলেন, লাশের গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। তবে স্টেশনের ব্যবসায়ীরা জানায় রোগাক্রান্ত ওই ব্যক্তিকে বেশ কিছুদিন ধরে স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে ভিক্ষা করতে দেখেছেন।












