কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই যায় না: মির্জা ফখরুল

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৩, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সঙ্গে গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, যুবলীগ, ছাত্রলীগ এবং রাষ্ট্রের পুলিশ বাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে দেশের মানুষ এখন ফ্যাসিবাদ থেকে মুক্ত।

তিনি আরও বলেন, পুলিশকে যেভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে, তা কোনো গণতান্ত্রিক দেশে সম্ভব নয়। সন্ত্রাস ও দুর্নীতিই আওয়ামী লীগের একমাত্র সম্পদ।

গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করবে না বলে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে সব চিহ্ন মুছে ফেলার চেষ্টা করেছে। তবে এভাবে প্রকৃত ইতিহাস মুছে ফেলা যাবে না। তিনি দাবি করেন, বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

মির্জা ফখরুল বলেন, টেকসই সংস্কার করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। আর তা একমাত্র সুষ্ঠু ভোটের মাধ্যমেই সম্ভব। নিজেদের স্বার্থে ও দেশকে রক্ষার জন্য বিএনপি নির্বাচন চায়। তবে অনেকেই এ সুষ্ঠু নির্বাচন চায় না।

ছাত্রদের সঙ্গে বিএনপির কোনো সমস্যা নেই জানিয়ে তিনি বলেন, নতুন সূর্যের আলো ফুটেছে, তরুণদের সামনে এগিয়ে নিতে চায় বিএনপি।