কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন মিজানুর রহমান আজহারী

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৭, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুকে শহিদি মৃত্যু হিসেবে উল্লেখ করে বলেছেন, তার পবিত্র রক্তে মুসলিম উম্মাহ উজ্জীবিত হবে।

আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে জানান, “লাখো মুসলিমের দোয়া ও মমতায় সিক্ত শহিদ সাইফুল ইসলাম আলিফ। ইনশাআল্লাহ, শাহাদাতের এই পবিত্র রক্ত গোটা উম্মাহকে উজ্জীবিত করবে।”

পোস্টটিতে তিনি আরও বলেন, “উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় আপনার কুরবানি আল্লাহ কবুল করুন। জেনে রাখুন হে শহিদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথে আগামীর তরুণরা আপনার দেখানো পথেই হাঁটবে।”

এর আগে, সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজহারী বলেছিলেন, “এই হত্যাকাণ্ড দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা হতে পারে। সবাইকে শান্ত থাকতে হবে এবং কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদেরই হবে, ইনশাআল্লাহ।”

সাইফুল ইসলামের জানাজা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। লাখো মানুষ সেখানে উপস্থিত থেকে এই তরুণ আইনজীবীকে শেষ শ্রদ্ধা জানান। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় সাইফুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

প্রসঙ্গত, গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নামে এক আসামিকে কারাগারে নেওয়ার সময় তার অনুসারীরা হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে। তারা আদালত প্রাঙ্গণের মসজিদে ভাঙচুর চালায় এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার জন্য টেনে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশের ১০ সদস্যসহ ৩৭ জন আহত হন।

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এক সমাবেশে জাতীয় পতাকা অবমাননা করেছিলেন। তাকে গ্রেপ্তারের পর এই ঘটনা ঘটে।