আর মাত্র একদিন বাদেই দেশের দায়িত্ব আসছে নতুন সরকার। এর মধ্য দিয়ে শেষ হবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।
তবে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগেই অন্তবর্তীকালীন সরকারের নিয়োগকৃত উচ্চপদস্থ কর্মকর্তাকতাদের অনেককে দায়িত্ব থেকে পদত্যাগের খবর সামনে আসছে।
সবশেষ জানা গেল, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ চেষ্টার খবর। তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিলেও তা মন্ত্রণালয় পায়নি বলে একটি সূত্র জানায়।
তবে অন্তবর্তী সরকারের দায়িত্বের শেষ মুহূর্তে পুলিশপ্রধান বাহারুল আলমের পদত্যাগপত্র জমা দেওয়ার পেছনে কারণ কী এবং কেন তা সরকার গ্রহণ করছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।












