ডেস্ক রিপোর্ট:
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য সফল করতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে মাঠ প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
ড. মুহাম্মদ ইউনুস বলেন, “২০২৪ সালের লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে কাজ করতে হবে। সরকারের কার্যক্রমে যেন জনগণ পরিবর্তনের ছোঁয়া অনুভব করতে পারে।” তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করছে, আর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নে মনোযোগী হতে হবে।
সভায় প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, “আইনের বাইরে গিয়ে যেসব পুলিশ সদস্য অপরাধে জড়িত, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।”
তিনি আরও নির্দেশনা দেন, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে সুশৃঙ্খলভাবে পাঠ্যবই বিতরণ নিশ্চিত করতে হবে।












