কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অভিযোগ সত্ত্বেও ইসি-সরকারের নীরবতা জাতির সঙ্গে বেইমানি : ডা. তাহের

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৭, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলাসহ নানা অভিযোগ সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের নীরবতাকে জাতির সঙ্গে ‘বেইমানি ও বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর এমন দুর্বলতা ও নির্লিপ্ততা অনাকাঙ্ক্ষিত; এর জন্য সংশ্লিষ্টদের জনতার কাঠগড়ায় দাড়াতে হবে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ডা. তাহের বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনের নীরবতা জাতির প্রতি বেইমানি ও বিশ্বাসঘাতকতা। তারা জাতির কাছে ওয়াদাবদ্ধ যে একটি সুষ্ঠু নির্বাচন করবেন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন। কিন্তু আমরা সেখানে ব্যাপক দুর্বলতা দেখছি।’

তিনি অভিযোগ করেন, প্রশাসনের অনেক ডিসি ও এসপি প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছেন। বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও কমিশন তেমন কর্ণপাত করছে না। তার মতে, হয় সরকারের সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই, অথবা তারা ইচ্ছাকৃতভাবে একপক্ষীয় হয়ে পড়েছে, যা দেশকে জটিল পরিণতির দিকে নিয়ে যাবে।