কুমিল্লাশনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডিতে আ.লীগ সভাপতির কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের কর্মসূচি

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে শুক্রবার সকালে যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতি প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজের নেতৃত্বে ১০-১২ জন নেত্রী ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির ফটকের সামনে সমবেত হন। সেখানে তারা স্বল্প সময় অবস্থান করে দলীয় নানা স্লোগান দেন।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে ভবনটি দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শুরুতে এটি ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে দল রাষ্ট্রক্ষমতায় আসার পর ভবনটি দলীয় মালিকানায় ক্রয় করা হয়।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানা গেছে। তবে এ কর্মসূচি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল লক্ষ্য করা যায়।